ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও কমল স্বর্ণের দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। মানভেদে ভরিতে মূল্যবান ধাতুটির মূল্য কমেছে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দর কমে দাঁড়াচ্ছে ৭৭ হাজার ২১৬ টাকা। এতদিন তা ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।

রোববার (১৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার (১৮ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে। সেই অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। তাই দেশের বাজারে দামি ধাতুটির মূল্য কমানো হয়েছে।

১৮ জুলাই থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের ভরিতে পড়বে ৭৩ হাজার ৮১৬ টাকা। ১৮ ক্যারেটের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ১১৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দর ধরা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ধাতুটি মূল্য ধার্য করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102