ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও দুই বছর ম্যানসিটিতে থাকছে গার্দিওলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ পেপ গার্দিওলা। আগামী ২০২৩ সাল পর্যন্ত এ ইংলিশ ক্লাবেই থাকছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

আগামী মৌসুমের শেষেই সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হতো। তার আগেই সিটি জানিয়ে দিল যে, তাদের সঙ্গে আরও দুই বছর থাকছেন এ স্প্যানিশ কোচ।

চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিকতা শেষে গার্দিওলা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে আসার পর এই ক্লাব ও এই শহরে খেলোয়াড়, স্টাফ, সমর্থক, ম্যানচেস্টারের বাসিন্দা এবং চেয়ারম্যান ও মালিকের কাছ থেকে দারুণ অভ্যর্থনা পেয়েছি। তারপর থেকে একসঙ্গে অনেক সাফল্য অর্জন করেছি, অনেক গোল পেয়েছি এবং ম্যাচ ও ট্রফি জিতেছি। আমরা সবাই এই সাফল্যে গর্বিত।’

স্প্যানিশ কোচ আরও বলেন, ‘এই মৌসুমের পর আরও দুই বছর আমাকে রেখে দিয়ে আমার ওপর যে আস্থা রেখেছেন মালিক ও চেয়ারম্যান, তাতে আমি বিনীত।’

বার্সেলোনার সাবেক এই কোচ নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি জানিয়েছেন, ‘আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে উন্নতি ও বিকাশের ধারা ধরে রাখা এবং ম্যানচেস্টার সিটিকে এই লক্ষ্য অর্জনে সহায়তা করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

২০১৬ সালে বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন পেপ গার্দিওলা। তার অধীনে এখন পর্যন্ত ২৪৫টি ম্যাচ খেলেছে সিটি। তাতে জয় পেয়েছে ১৮১টিতে, জয়ের হার ৭৩.৮৭ শতাংশ।

এ সময়ে গার্দিওলার অধীনে ২টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ৮টি শিরোপা ঘরে তোলে সিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102