ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও ২ কেএনএফ সদস্য কারাগারে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬৪ বার পঠিত

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও ২ কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম(২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম(৩৭)।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই জন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের। এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৩ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102