ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও ২ হাজার সাংবাদিক সরকারি সহায়তা পাবেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

আরও দুই হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির মধ্যে যারা চাকরি হারিয়েছেন বা বেতন পাচ্ছিলেন না, তাদের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে কল্যাণ ট্রাস্টের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম। করোনার প্রথম ঢেউয়ে অনেকে কর্মহীন হয়ে পড়েন, অনেকে বেতন পাচ্ছিলেন না, অনেকে চাকরিচ্যুত হয়েছেন। সারা দেশের এমন তিন হাজার ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেওয়া হয়।’

হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এই ট্রাস্টের মাধ্যমে প্রতিবছর অসুস্থ, অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। কয়েকশ’ সাংবাদিককে এই ট্রাস্ট থেকে সহায়তা দেওয়া হয়েছে। কোনও সাংবাদিক মারা গেলে এককালীন তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়।’

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যখন লকডাউন চলছে, তখন সাংবাদিকদের সহায়তা দিতে জরুরি সভায় আপাতত আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা সহায়তা করবো। প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই অর্থবছরে আরও ২০০ সাংবাদিককে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে। এরইমধ্যে ৪০ জনকে সেই সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও এই অর্থবছরে আরও সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘করোনাকালে চাকরিচ্যুত করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। আমার কাছে অগ্রহণযোগ্য। বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ শুরু থেকে করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে সেটি অনুসরণ করা হয়নি। সেটি অত্যন্ত দুঃখজনক। যেখানে চাকরিচ্যুতি হচ্ছে, সেটি নিয়ে আলোচনা চলছে, সাংবাদিক ইউনিয়নগুলোও চেষ্টা করছে। মনে রাখতে হবে এগুলো কোনও সরকারি প্রতিষ্ঠান নয়, এগুলো প্রাইভেট প্রতিষ্ঠান। তারপরও আমরা সাংবাদিক নেতাদেরকে নিয়ে আলাপ-আলোচনা করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102