ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও ৩২১ ডেঙ্গু রোগী হাসপাতালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৫ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে ১৪ হাজার ২২১ জনে দাঁড়াল। আর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনো ১ হাজার ২৭১ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮০ জন ও দেশের অন্যান্য বিভাগে ১৯১ জন রোগী ভর্তি আছেন।
চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৫৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাইয়ে ২ হাজার ২৮৬, জুনে ২৭২ এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102