ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আরবি হরফের ছাপ’ ফুটে ওঠা সেই কবরেই দাফন করা হলো মৃত ব্যক্তিকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম পানিমাছকুটি গ্রামে ‘আরবি হরফের ছাপ’ ফুটে ওঠা সেই কবরেই দাফন করা হয়েছে মৃত ইসরাইল হোসেনকে।

বৃহস্পতিবার যোহরের নামাজের পর পশ্চিম পানিমাছকুটি সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সকালে ওই গ্রামে সদ্য খনন করা কবরের দেয়ালে আরবি হরফের ন্যায় ছাপ দেখা ফুটে ওঠে। খবরটি ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ঢল নামে। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ইসরাইল হোসেন রাজধানীর মহাখালীতে ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন। ৫ জানুয়ারি রাতে তিনি উচ্চ রক্তচাপ জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তার অন্তঃসত্ত্বা স্ত্রীর চিৎকারে প্রতিবেশী ও সহকর্মীরা ছুটে এসে হাসপাতালে নিয়ে যান ইসরাইলকে। চিকিৎসকরা জানান- তিনি ব্রেনস্ট্রোক করেছেন।

মৃতের ভাতিজা হাফিজুর রহমান জানান, ইসরাইল হোসেনের ব্রেনে রক্ত জমাট বাধায় চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। ৬ জানুয়ারি রাতে রাজধানীর মগবাজারের রাসমণি হাসপাতালে অপারেশনের জন্য নেয়া হয়। রাত সোয়া ১০টার দিকে মৃত্যু হয় ইসরাইল হোসেনের। বৃহস্পতিবার সকালে তার মরদেহ ঢাকা থেকে গ্রামে নেয়া হয়। এরপর দাফনের জন্য কবর খুঁড়তেই কবরের গায়ে আরবি হরফ ভেসে ওঠে। যতই মাটি কাটা হয় ততই হরফগুলো স্পষ্ট হয়ে ওঠে।

যোহরের নামাজের পর ওই কবরেই ইসরাইল হোসেনকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাতিজা হাফিজুর রহমান।

স্থানীয় আর রহমানিয়া হেফজুল কুরাআন কওমি মাদরাসার হাফেজ ছাবেদ আলী জানান, কবরের গায়ে পশ্চিম পাশে উপরের লাইনে আরবি হরফে লেখা রয়েছে ইয়াছিন। অন্যান্য হরফগুলোর বাক্য বোঝা যায়নি।

নয়াটারী নুরানী হাফিজিয়া কওমি মাদরাসার শিক্ষক মাওলানা মোজাফ্ফর হোসেন জানান, কবরের পশ্চিম পাশের দেয়ালে উপরের লাইনে আরবি হরফে ইয়াছিন লেখাটি স্পষ্ট দেখা গেছে। হরফগুলো কেটে দিল আবারো ভেসে উঠছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102