ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরব আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন আরিফ খান নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থপুরস্কারের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা।

শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আরিফ খান ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপ চালান আরিফ।

আরিফ খালিজ টাইমসকে বলেন, আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সবসময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম।গত ২৭ মে ১৪৪৪৮১ নাম্বারের বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যা ফেল ড্রয়ের এই টিকিটটি কিনেছিলাম।

ড্রয়ে জেতার পর আমিরাতের দুই কোটি দিরহামে বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয় জানতে চাইলে গুনে বের করার চেষ্টা করেন আরিফ, কিন্তু অংক মেলাতে না পেরে একপর্যায়ে হাল ছেড়ে দেন।

তিনি বলেন, আমি জানি না। সত্যি বলতে, আমি যে দুই কোটি দিরহাম জিতেছি, তা এখনো বিশ্বাস হচ্ছে না। মাত্র আধা ঘণ্টা বা তার কিছু বেশি সময় আমি এই সংখ্যাটা শুনতে শুরু করেছি: ‘দুই কোটি দিরহাম’।

বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।

আরিফ বলেন, আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখি পরিবার। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে।

তার কথায়, টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তাই আমি চাই না, এটি আমাকে বদলে দিক। এই অর্থ আমি অন্যদের সাহায্যে কাজে লাগাতে চাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102