ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনাকে টক্কর দিয়ে ব্রাজিল সমর্থকদের ২২০০ ফুট পতাকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৭ বার পঠিত

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলে না প্রতিযোগিতা। পাল্লা দিয়ে চলে পতাকা তৈরি কাজ। কে কার থেকে বড় পতাকা প্রদর্শন করতে পারে সেটি নিয়ে চলে তুমুল লড়াই। এর ব্যতিক্রম হয়নি নরসিংদীতেও।

আর্জেন্টিনা সমর্থকদের দুই হাজার ফুট দৈর্ঘ্যের পতাকাকে টক্কর দিতে এলাকার ব্রাজিল সমর্থকরা তৈরি করল দুই হাজার ২০০ ফুট দৈর্ঘ্যরে লম্বা পতাকা। আর এই পতাকা প্রদর্শন করা হয় ঢাক-ঢোল পিটিয়ে।

জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলায় গত দুই দিন আগে আর্জেন্টিনার সমর্থকরা দুই হাজার ফুট দৈর্ঘ্যরে পতাকা প্রদর্শন করে তাদের প্রিয় দলকে সমর্থন জানায়। আর এই পতাকাকে টক্কর দিতে এবার ব্রাজিল সমর্থকরা দুই হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকা প্রদর্শন করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন এলাকাবাসীকে।

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

জানা গেছে, পলাশ বাজার ব্রাজিল সমর্থকগোষ্ঠীর আয়োজনে প্রায় এক লাখ টাকা ব্যয়ে এই পতাকা তৈরি করা হয়েছে।

ব্রাজিলের সমর্থকরা বলেন, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পরাজিত করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে।

পতাকা দেখতে আসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার জানান, আমার জানা মতে এত বড় পতাকা পলাশ উপজেলায় আর কেউ এখনো তৈরি করেনি। বিশাল পতাকা প্রদর্শনী ও র্যা লি হবে শুনেই দেখতে আসলাম। র্যা লিতে সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের স্লোগান।

উল্লেখ্য, নরসিংদীর পলাশ উপজেলায় গত শুক্রবার (১৮ নভেম্বর) আর্জেন্টিনার সমর্থকরা দুই হাজার ফুটের পতাকা প্রদর্শন করে তাদের প্রিয় দলকে সমর্থন জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102