ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার জার্সিতে আর কখনও খেলবেন না গঞ্জালো হিগুয়েইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পঠিত

খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দিলেন আজেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। সোমবার ৩৪ বছর বয়সী এই ফুটবল তারকা জানিয়েছেন, চলতি মৌসুমের শেষেই বুটজোড়া তুলে রাখবেন।

রিভারপ্লেটের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা হিগুয়েনের নামের সঙ্গে এরপর জড়িয়েছে রিয়াল মাদ্রিদ, নাপোলি এবং জুভেন্টাসের মতো ক্লাব। ক্যারিয়ারের সায়াহ্নে এসে ২০২০ সালে আমেরিকার পেশাদার সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন হিগুয়েন।

১৮ বছরের ক্যারিয়ারে ৩০০ ক্লাব গোল এবং জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১টি গোল করেছেন হিগুয়েন। বিদায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই ফরোয়ার্ড।

চোখের জল মুছতে মুছতে বলেন, ‘দুর্দান্ত একটি ক্যারিয়ার পেয়েছি, আমার মনে হয় ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। যারা আমার প্রতি বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় বলার সময় এসেছে আমার।’

২০০৫ সালে রিভারপ্লেটের হয়ে অভিষেকের দুই বছর পর রিয়াল মাদ্রিদে পাড়ি জমান হিগুয়েন। সেখানে করেন ১২১ গোল। জেতেন তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা।

তবে তিনি কিংবদন্তি হিসেবে পরিচিতি পেয়েছেন মূলত ইতালিতে। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে এক মৌসুমেই রেকর্ড ৩৬ গোল করেন হিগুয়েন। যে পারফরম্যান্সে ভর করে কোপা ইতালিয়া শিরোপা জেতে দল।

দুর্দান্ত ফর্মের কারণে ২০১৬ সালে জুভেন্টাস ৯০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় হিগুয়েনকে। সেখানে তিনটি লিগ শিরোপা এবং দুটি ইতালিয়ান কাপ জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আমেরিকান লিগে যাওয়ার আগে ধারে এসি মিলান এবং চেলসিতেও খেলেছেন হিগুয়েন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102