ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিল ভক্তদের সঙ্গে ফাইনাল দেখবেন মাহি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪১ বার পঠিত

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় আসর কোপা আমেরিকায় ফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। আজ ৭ জুলাই রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা।

এ সুবাদে ফাইনালে আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের বিপক্ষে। আর্জেন্টিনা ভক্তদের মনে তাই উন্মাদনার শেষ নেই৷ এ তালিকায় আছেন বাংলাদেশের অনেক তারকাও। যাদের একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

প্রিয় দলের শিরোপা লড়াইয়ের চুড়ান্ত এই ম্যাচে ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট তথা জার্সি পরে মেসিদের সমর্থন দেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

আর্জেন্টিনাভক্ত এই নায়িকা সেমিফাইনালে তার পছন্দের দল জেতার পরই এমনই ঘোষণা দেন।

নিজের ফেসবুকে মাহি লেখেন, ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সাথে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।’

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে আর্জেন্টিনা ও ব্রাজিলের হাই ভোল্টেজের সেই ম্যাচ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102