ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খোর্দ্দরসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত স্বপন ওই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল। তিনি বলেন, ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের ভক্ত ছিলেন স্বপন মণ্ডল। দুপুরে নিজ বাড়ির ছাদে উঠে পতাকা টানাচ্ছিলেন তিনি। এসময় কোনোভাবে বাড়ির পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

পরে ছাদ থেকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন স্বপন। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102