ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া লড়াই : এক নজরে পরিসংখ্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার পঠিত

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় আজ রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলতে নামছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা এই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। এর আগে গ্রুপপর্বে দুটি এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচ লুসাইলে খেলেছেন মেসিরা।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া অতীতে পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুই দলই দুবার করে জয় পেয়েছে। একবার ড্র করেছে। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। আজ একটা রেকর্ড আর্জেন্টিনার পক্ষে থাকছে। আলবেসিলেস্তরা কখনই সেমিফাইনাল থেকে বিদায় নেয়নি। এর আগে পাঁচবার সেমিফাইনাল খেলতে এসে পাঁচবারই ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ তারা ২০১৪ সালে ফাইনালে খেলেছে। এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার হাতছানি আর্জেন্টিনার সামনে।

গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে গ্রুপপর্বে ৩-০ গোলে হেরেই গ্রুপের রানার্সআপ হয় আর্জেন্টিনা। শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102