ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

এগিয়ে গেল আর্জেন্টিনা। ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মলিনা। ৩৫ মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি গোল করেন। তার গোলে ১-০তে এগিয়ে যায় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূণর্ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা। বাঁচা-মরার লড়াইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ডি মারিয়াকে পাচ্ছে না আর্জেন্টিনা। চোটের কারণে খেলতে পারছেন না তিনি। ডি মারিয়াকে ছাড়াই একাদশ সাজাতে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে হতাশ করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকৈ ছিটকে যায়। ব্রাজিল বিদায় নেওয়ায় আর্জেন্টিনার দিকে তাকে রয়েছে পুরো বিশ্ব। আর্জেন্টিনা বিদায় নিলে বিশ্বকাপের আমেজ নষ্ট হয়ে যাবে।

আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। আর হেরে গেলে বিদায় কনফার্ম। এমন কঠিন সমীকরণের ম্যাচে সর্বোচ্চ উজার করে দিতে প্রস্তুতি লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে খেলছেন এই সুপারস্টার।

আর্জেন্টিনার একাদশ: লিয়োনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, রদ্রিগো দি পল, মার্কোস আকুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেস, নাহুয়েল মোলিনা, জুলিয়ান আলভারেস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102