ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্সেনালকে রুখে লিগ জমিয়ে দিল লিভারপুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার পঠিত
মোহামেদ সালাহ

প্রথমার্ধের ২৮ মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে গিয়েও লিভারপুলের বিপক্ষে জিততে পারল না আর্সেনাল। অ্যানফিল্ডে তাদের রুখে দিয়ে শিরোপার লড়াইটাই জমিয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল। বলা ভালো বড় উপহার করল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির।

কারণ এই ড্রয়ের ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটির সঙ্গে শীর্ষে থাকা গানারদের পয়েন্টের ব্যবধান ৮ হলো না। ব্যবধানটা এখন ৬ পয়েন্টের।

অ্যানফিল্ডে রবিবার অনুষ্ঠিত ম্যাচটি ২-২ ড্র হয়। অষ্টম মিনিটেই গাব্রিয়েল মার্তিনেলি এগিয়ে দেন আর্সেনালকে। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল জেসুস।

প্রথমার্ধেই লিভারপুলের পক্ষে ব্যবধান কমান মোহামেদ সালাহ। ম্যাচের বয়স তখন ৪২ মিনিট। কিন্তু বিরতির পর স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তাতে সমতায় ফেরার সুযোগ হারায় লিভারপুল। পরে অবশ্য ৮৭তম মিনিটে ফিরমিনোর গোলে পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকরা।

মিকেল আর্তেতার আর্সেনালের পয়েন্ট এখন ৩০ ম্যাচে ৭৩। এক ম্যাচ কম খেলা সিটি ৬৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান অষ্টম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102