ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলমডাঙ্গায় পচা-ফাটা ডিমে বেকারি পণ্য তৈরি, জরিমানা ২০ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৪ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছে।

অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, আলমডাঙ্গা পৌরসভা এলাকার আনন্দধাম ক্যানালের পাশে মেসার্স মনি ফুড প্রোডাক্টস নামের বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, কেকসহ বেকারি পণ্যে পচা, ফাটা দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহার ইত্যাদির অপরাধে মালিক মো. মনিরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স ফাতেমা স্টোরের মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ভেজাল ও মানহীন পণ্যের বিষয়ে ভোক্তাকে সচেতন হতে হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102