ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলমডাঙ্গায় সিজারের সময় পেট কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রসূতির সিজার করতে গিয়ে নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে জখম শিশুটি মারাও গিয়েছে। আলমডাঙ্গা ইউনাইটেড ক্লিনিকের মালিক উপ-সহকারি মেডিকেল অফিসার নাজমুল হক এ সিজার করেন বলে প্রসূতির স্বজনরা অভিযোগ করেছেন।

আলমডাঙ্গার মাজু গ্রামের সাগর আলী জানান, গত শুক্রবার তার স্ত্রী রুমা খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে ইউনাইটেড ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুরে ক্লিনিকের মালিক নাজমুল হক নিজে সিজার অপারেশন করেন। এসময় নবজাতকের পেট কেটে নাড়ি-ভুঁড়ি বেরিয়ে আসে। রাতে ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ফিরিয়ে দেয়া হয়। পরে শনিবার রাতে শিশুটি মারা যায়।

ক্লিনিক মালিক নাজমুল হক নিজে সিজার করার বিষয় অস্বীকার করে বলেন, প্রসূতির সিজার করেছেন ডা. বিপাশা। অপারেশনের সময় কোনো অঘটন ঘটেনি বরং জন্মগত ক্রটির কারণে শিশুটির নাড়ি-ভুড়ি বেরিয়ে আসে। পোস্টমর্টেম করলে বিষয়টি স্পষ্ট হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102