নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ৯নং আলাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এ্যাডভোকেট এনামুল হক এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি বুধবার।
এ ছাড়াও তিনি শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন শিক্ষক ছিলেন। জীবন দশায় আরও অনেক দায়িত্ব সম্মানের সাথে দায়িত্ব পালন করেছেন মরহুম এ্যাডভোকেট এনামুল হক।
তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা জানান, বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, কোরআন খতম ও দোয়া করা হয়। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। – কপোত নবী।