ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

লিওনেল মেসির ফুটবলীয় নৈপুণ্যে দেপোর্তিভো আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের দুই নম্বরে উঠে আসলো কোম্যানের শিষ্যরা। ন্যু ক্যাম্পে বার্সেলোনার আরো একটি বড় জয়ের অপেক্ষায় থাকা ফুটবলভক্তরা নিশ্চয়ই এখন স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিন পর যে ঘরের মাটিতে এমন দাপুটে জয় কাতালানদের। আর হবেই বা না কেন? প্রতিপক্ষ যে দেপোর্তিভো আলাভেস। এ ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ ৫০৫ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে ছুঁলেন মেসি।

ম্যাচের শুরু থেকেই এদিন আধিপত্য নিয়ে খেলে বার্সা। কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ২৯ মিনিটে। কোরৌমার অ্যাসিস্টে স্বাগতিকদের হয়ে লিড আনেন ত্রিনকাও। ৩৫ মিনিটে লিড দ্বিগুণ করতে পারতো কাতালানরা। কিন্তু ভিএআরএ মেসির করা গোলটি অফসাইড প্রমাণিত হওয়ায় সে যাত্রায় আর স্বীকৃতি পায়নি।

পরে প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে বার্সার লিড দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা লিও। আর তাকে সহায়তা করেন বুসকেটস। বিরতির পর ফিরে ৪৭ মিনিটে সুযোগ তৈরি করেছিলো আলাভেস। কিন্তু তা গোলে রূপ দিতে পারেনি। তবে, ৫৭ মিনিটে আর ভুল করেনি তারা। রাইওজার গোলে ব্যবধান কমায় অতিথিরা।

ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান আরেক দফা বাড়িয়ে নেয় বার্সা। এবার ত্রিনকাও নিজের জোড়া গোল পূরণ করেন মেসির অ্যাসিস্টে। গোলে সহায়তা করে পরের মিনিটে নিজেই নায়ক বনে যান মেসি। গ্রিজম্যানের বাড়ানো বলে জোড়া গোল পূরণের পাশাপাশি স্বাগতিকদের স্কোরটা গড়ে দেন ৪-১ এ। এ নিয়ে আলাভেসের বিপক্ষে লিগে ১২টি গোল হলো আর্জেন্টাইন তারকার। আর সবমিলিয়ে তার গোল সংখ্যা হলো ৬৫৩টি।

ম্যাচের ৭৮ মিনিটে গ্রিজম্যানের সহায়তায় জুনিয়র ফিরপো শেষ পেরেক ঠুকে দেন আলাভেসের কফিনে। তাতেই বড় জয় নিশ্চিত হয় রোন্যাল্ড কোম্যান শিষ্যদের। এ ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ ৫০৫ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে ছুঁলেন মেসি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ফুটবল জাদুকরের ৭৫৯ তম ম্যাচ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102