ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফরউল্লাহ সাহেব বড় রাজাকার ছিলেন: নিক্সন চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ বার পঠিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে বড় রাজাকার বলেছেন ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিনি বলেন, জাফরউল্লাহ সাহেব; আপনি পাকিস্তানের সেনাবাহিনীদের খাদ্য সাপ্লাই দিয়েছেন, আপনার সেই খাদ্য খেয়ে পাকিস্তানিরা আমার মা বোনদের ইজ্জত নিয়েছে। আপনি তো বড় রাজাকার ছিলেন।

সোমবার বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার উচ্চ বিদ্যালয়ের মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন বলেন, জাফরউল্লাহ সাহেব আপনি নৌকা নৌকা করেন, নৌকা কি শেখ হাসিনা আপনাকে দিয়েছে। আপনাকে এখনও নৌকা দেয় নাই, ইনশাআল্লাহ এবার নৌকা আমরা পাব।

তিনি বলেন, আপনি ওপরের নির্দেশে করোনার সময় ঘর থেকে বের হন নাই, করোনাকালীন সময়ে জীবনের মায়া ত্যাগ করে আমি প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে ছিলাম। আমি আমার স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন মানুষের পাশে ছিলাম। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছি, আপনি ভয়ে ঘর থেকে বের হন নাই, আর আপনি বড় বড় কথা বলেন। স্কুল কলেজ মাদ্রাসাসহ রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট অনেক উন্নয়ন করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই।

নিক্সন আরও বলেন, কাজী সাহেব আপনি বিগত দিনে অনেক ধমক-ভয় দেখাইছেন, আর না। এবার যদি কিছু বলেন ভাঙ্গায় আপনাকে এক মিনিটও দাঁড়াইতে দিব না।

জনসভায় আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান লিটু, ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. ইছাহাক মোল্লা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102