ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলুর কেজিতে ৪ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ২০ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিক্রয় রসিদ না দেখানো এবং কেজি ৪ টাকা বেশি রাখায় এক আলু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আরও এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গাংনী পৌরশহরে এ অভিযান চালান মেহেরপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

সজল জানান, পাইকারি আলু ব্যবসায়ী মেসার্স সততা ভান্ডারের মালিক শাহাদুল ইসলাম খুচরা বিক্রেতাদের বিক্রয় রসিদ দেন না। তিনি সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি আলু ৪০ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, একই বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অপরাধে গাংনী স্টুডেন্ট কর্নারের মালিক শফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102