ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ, চেয়ারম্যানসহ ৪ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৭ বার পঠিত

গ্রাহকদের ৪ দশমিক ২১ বিলিয়ন টাকা আত্মসাতের অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মনজুর আলম সিকদারসহ ৪ জনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই ৩ জন হলেন—মনজুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী, এসকে ট্রেডার্সের মালিক মো. আল মামুন ও প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেম।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

একইসঙ্গে আলেশা মার্টের সব সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

পিটিশনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেফতার এড়াতে মনজুর ও বাকি ৩ জনের দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিচারক এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে আদেশপত্রটি স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৬ মে সিআইডির সহকারী পুলিশ সুপার আল মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102