ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলোচনায় বসতে রাজি পল পগবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নিজের ভবিষ্যৎ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনা করতে চান পল পগবা। তিনি বলেছেন, ২০১৬ সালে ক্লাবটিতে পুনরায় যোগ দেয়ার পর থেকে অনেক চড়াই উৎরাই পার করলেও ওল্ড ট্রাফোর্ডের জীবন উপভোগ করছেন। এই মৌসুম শেষেই বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ২৭ বছর বয়সি ফরাসি মিডফিল্ডারের। তার এজেন্ট রাইওলা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, তার মক্কেল প্রিমিয়ার লিগ ছাড়তে পারেন।

ম্যানচেস্টারে অনেক চড়াই উৎরাই পার হতে হয়েছে পগবার। কিন্তু তার সাম্প্রতিক ফর্ম ইউনাইটেডকে শিরোপা লড়াইয়ে ফিরিয়ে এনেছে। বিটি স্পোর্টসকে ফরাসি মিডফিল্ডার বলেন, ‘সবাই জানে আমার হাতে আর মাত্র এক বছর সময় রয়েছে। আমি ক্লাবের সঙ্গে কথা বলতে চাই। জানতে চাই কি হতে যাচ্ছে। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে আমি এখানে আছি এবং নিজেক দারুন ভাবে উপভোগ করছি। এখন আমার লক্ষ্য হচ্ছে কিছু একটা জয় করা। এ জন্য আমি সামর্থ্যের পুরোটাই দিতে চাই। এখানে চুক্তি গুরুত্বপূর্ণ নয়।’

ইউনাইটেডের সর্বশেষ তিনটি লিগ ম্যাচের মধ্যে দুটিতে টার্গেট পূর্ণ করেছেন পগবা। এখন তারা লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে। বুধবার শেফিল্ড ইউনাইটেডের মোকাবেলা করার আগ মুহূর্ত পর্যন্ত চ্যাম্পিয়ন লিভারপুলের চেয়ে এগিয়ে ছিল ছয় পয়েন্টে।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী পগবা আরো বলেন, ‘আমরা চেয়েছিলাম লিভারপুল ও ম্যানচেস্টার সিটির কাছাকাছি থাকতে। তবে আমি বলতে চাই না যে আমরা সেখানে আছি। কারণ তারা ট্রফি জয় করেছে, কিন্তু আমরা পারিনি। সে দিক থেকে আমরা এখনো তাদের চেয়ে পিছিয়ে আছি। আমাদের কাজ করে যেতে হবে এবং উন্নতি করতে হবে। আমরা সেটি ভালোভাবেই করেছি। এমনটা চাইনা যে লোকে বলুক তারা ভাল খেলেছে কিন্তু কিছুই জয় করতে পারেনি।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102