ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে: বাবুনগরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

সারা দেশে স্বতস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা শান্তিপূর্ণ হরতালে সাড়া দেয়ায় দেশের জনগণ ও আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, শুক্রবার আমাদের হাটহাজারী মাদ্রাসার শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন, পুলিশ বাহিনী বিশেষ করে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম গুলি করে ৭ জনকে নিহত করেছে। শহীদ করেছে। আরো অনেক আহত। একজন টেইলার। নিরীহ মানুষ।

তাকেও নিহত করেছে। আরো শহীদ হয়েছে সারা দেশে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও হাটহাজারীসহ আমরা মোট ১৬ জনের নিহতের খবর পেয়েছি। এটা কোনো মামুলি কথা নয়। এর প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশে হরতালের ডাক দেয়া হয়। আলহামুদিল্লাহ আমাদের হরতাল সুশৃঙ্খল ছিল। শান্তিপূর্ণ ছিল। স্বতস্ফূর্তভাবে হরতাল পালন হচ্ছে।

এই হরতাল পালনে সারা দেশের জনগণ ও আলেম-ওলামারা সাড়া দিয়েছে। এইজন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই। এ সময় পরবর্তী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানিয়ে দেয়া হবে। এরপর উপস্থিত সকলকে নিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন হেফাজতের এই আমীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102