ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলোচিত সেই পকেটমার ২ দিন পর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও ওসির সামনে আ.লীগ নেতা, সাংবাদিকসহ বেশ কয়েকজনের পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে দুদিন পর পুলিশ আটক করেছে।

২ আগস্ট জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় এসেছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। কপিলমুনিতে পৌঁছানোর পর তিনি বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, ওসি জিয়াউর রহমান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তাদের সামনে থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুগোল কিশোর দের পকেট থেকে ১৮০০ টাকা পকেটমারের ঘটনা ঘটে, যা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। এমনিভাবে পকেটমারের শিকার হন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ সাধু, সাংবাদিক রাজু ও তপন পাল।

সাংবাদিকদের ধারণকৃত ছবিসহ বিষয়টি দৈনিক বিভিন্ন সামাজিকমাধ্যমে প্রকাশ পায়। এ ব্যাপারে পুলিশ তৎপর হয়ে ওঠে।

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপসা থানার নৈহাটি গ্রামের মৃত জজ আলীর ছেলে ইসহাক সরদারকে (৫৫) আটক করা হয়। সাংবাদিক তপন পাল বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছেন।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটক হওয়ার পর ইসহাক সরদার আরও চারজনের নাম বলেছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102