ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলো স্বল্পতায় বন্ধ তৃতীয় সেশনের খেলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

চা বিরতির পর উভয় দলই মাঠে নেমেছিল। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আলো স্বল্পতা হওয়ায় তৃতীয় সেশনের খেলা শুরু না করেই দুই দলকে ড্রেসিংরুমে পাঠান আম্পায়াররা। পর্যাপ্ত আলো না থাকায় এখন পর্যন্ত খেলা বন্ধ রয়েছে।

দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ২৬ ওভার থেকে ৮৩ রান তুলে নিয়েছেন বাবর আজম ও আজহার আলী। এতে করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬১ রানে। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের ১৩ ওভার পর খেলা বন্ধ হয়ে যায়।

এর আগে প্রথম সেশনে ৩১ ওভারের খেলা শেষে দুই ওপেনারকে হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৭৮ রান। শনিবার (৪ ডিসেম্বর) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক বাবর।

পাকিস্তানের দুই ওপেনার দেখে-শুনেই ম্যাচের শুরু করেন। ১৮ ওভারে প্রথম উইকেটে ৫৯ রান সংগ্রহ করেন তারা। এর আগে অবশ্য ১৬তম ওভারে সাকিবের বল প্যাডে লাগলে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। মাঠের আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন তিনি। কিন্তু তৃতীয় আম্পায়ারও তার আবেদনে সাড়া না দেয়ায় রিভিউ নষ্ট হয় বাংলাদেশের।

অবশেষে ১৮.৩ ওভারের সময় পাকিস্তানের দলীয় ৫৯ রানে সাফল্য পায় টাইগাররা। বাঁহাতি স্পিনার তাইজুলকে সামনের পায়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন আব্দুল্লাহ শফিক। বল ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্ট্যাম্পে আঘাত হানলে বোল্ড হয়ে ফেরেন তিনি। তার আগে অবশ্য শফিক ৫০ বলে করেন ২৫ রান।

তার বিদায়ের ১১ রান পর দলীয় ৭০ রানে আরেক ওপেনার আবিদ আলীকে বোল্ডের ফাঁদে ফেলেন তাইজুল। তিনি ফিরে যান ৮১ বল থেকে ৩৯ রান করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102