ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল্লাহর ৯৯ নাম খচিত ‘মুজিব মিনার’ প্রস্তাব আলেমদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার করার প্রস্তাব দিয়েছেন আলেমরা।
সেই সাথে ভাস্কর্য যে উদ্দেশ্যেই তৈরি হোক না কেন তা ইসলামে নিষিদ্ধ বলেও মত দেন কওমি আলেম ও ধর্মভিত্তিক দলের নেতারা।সকালে রাজধানীর যাত্রাবাড়ি মাদরাসায় ভাস্কর্য ইস্যুতে করণীয় শীর্ষক বৈঠক শেষে পাঁচ দফা প্রস্তাব তৈরি করা হয়। যা প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে বলে জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে গত কয়েকদিন ধরেই সরগরম দেশ। ধর্ম ভিত্তিক দলগুলো চাইছে কোন অবস্থাতেই নির্মাণ করতে দেয়া হবেনা ভাস্কর্য। অপরদিকে আওয়ামী লীগ সহ প্রগতিশীলদের দাবি যে কোন মূল্যে তৈরি হবে জাতির জনকের ভাস্কর্য।

এ অবস্থা চলাকালেই ভাস্কর্য ইস্যুতে কি করণীয় তা নির্ধারণ করতে বৈঠকের ডাক দেয় কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।। যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা কওমি আলেম ও বিভিন্ন ধর্মভিত্তিক দলের নেতারা।

প্রায় চার ঘন্টা ধরে চলে আলেমদের আলোচনা। বৈঠক শেষে জানানো হয়, সবার মতামতের উপর ভিত্তি করে পাঁচ দফা প্রস্তাবনা তৈরি করেছেন তারা। যেখানে ভাস্কর্যকে ইসলাম সমর্থণ করেনা বলে মত দেয়া হয়েছে। রাসুল (সা.) কে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি, গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি, ধর্মীয় মাহফিলে অবাধ সুযোগ, আলেমদের বিরুদ্ধে বিষোদগার বন্ধ করা কথাও বলা হয়েছে।

মুফতি মিজানুর রহমান বলেন,’ভাস্কর্য আর মূর্তি এই দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। ইসলামী বিধানমতে ছবি মাত্রই হারাম। যেটা পূজা করা হয়, সেটা শিরীক, সেটা জঘণ্য আর যেটা পূজা করা হয় না, সেটাও হারাম।’

এ সময় বিশ্বের মুসলিম প্রধান বিভিন্ন দেশে ভাস্কর্য থাকলেও তাকে উদাহরণ হিসেবে দেখতে নারাজ আলেমরা। তারা জানায় কুরআন ও হাদিসে যা বলা আছে তা থেকে একবিন্দুও সরবেনা তারা। তবে, বিকল্প প্রস্তাব হিসেবে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার করার প্রস্তাব রাখেন আলেমরা।

এ সময় পাঁচ দফা দাবি নিয়ে আলেমরা প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়েছেন।
#ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102