ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল আকসায় আজান বন্ধ করায় জর্ডানের নিন্দা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। রমজানের প্রথম দিনেই (মঙ্গলবার) ইসরাইল মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কেটে দিয়ে যায়। খবর আরব নিউজের।

ইসরাইলি পুলিশ জানায়, আজানের কারণে নাকি ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।

জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরাইলি পুলিশ হয়রানি করছে বলেও পাওয়া গেছে।

জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরাইল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। এতে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উসকানি দিচ্ছে।

১৯৬৭ সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরুর পর এই প্রথম আল আকসায় আজান দেয়া বন্ধ করল ইসরাইল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102