ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আল জাজিরার কাল্পনিক রিপোর্টের সঙ্গে সরকারের সম্পর্ক নেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আল জাজিরা কাল্পনিক একটা রিপোর্ট প্রকাশ করেছে যার সাথে আমাদের প্রধানমন্ত্রী, সরকার বা রাষ্ট্রের সাথে কোন সম্পর্ক নেই। সেখানে দেশের বাইরে পলাতক এক আসামির কথোপকথন তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আর হারিস আহম্মেদ আর সরকারের মধ্যে কোন দুর্নীতির চিত্র সেখানে নেই। সেও পলাতক আসামি। লন্ডনে দণ্ডপ্রাপ্ত পলাতক তারেক রহমানের সাথেও তো বিএনপির নেতারা গিয়ে দেখা করেন, কথা বলেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে নবগঠিত টেলিভিশন ক্যামেরা পারসন অ্যাসোসিয়েশন (টিসিএ)’র নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, দেশের মধ্যে থেকে ৭১ এর পরাজিত শক্তি, ক্ষমতায় থাকতে দুর্নীতি করে আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে হাওয়া ভবনের সেই সব কর্ণধাররা প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে অপ্রচার করে যখন কোন লাভ হয়নি তখন দেশের বাইরে থেকে আল জাজিরায় কাল্পনিক উদ্ভট টাইপের একটা স্টোরি বানিয়ে প্রধানমন্ত্রীর ইমেজকে খাটো করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরো বলেন, জনসমর্থনবিহীন বিএনপি এখন দিবাস্বপ্ন দেখছে, তারা মনে করছে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে। যে কারণে তারা সব সময় ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে। আমরা আগেও বলেছি বিএনপি জামায়াতের কোন ক্ষমতা নেই যে এই সরকারের পতন ঘটাবে। বিএনপির এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এসময় দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102