কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এক বিবৃতিতে সংগঠনটি বলে, অনুসন্ধানী সাংবাদিকতার নামে আল জাজিরা যা প্রচার করেছে তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আরো মনে করে, আল জাজিরার সাম্প্রতিক অপপ্রচার দেশের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্ত এবং দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস।
আল জাজিরাকে একপেশে রাজনৈতিক ভূমিকা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেও আহ্বান জানায় সংগঠনটি।