আফগানিস্তান থেকে পালিয়ে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। ‘কাবুল নিউজের বরাত দিয়ে বিবিসি বলছে, আজ তাকে আবুধাবিতে দেখা গেছে।
বলা হচ্ছে, সোমবার তিনি দুবাইয়ে প্রবেশ করেন এবং সেখানেই অবস্থান করেছেন।
রুশ সংবাদ মাধ্যম ‘তাস’ জানায়, হেলিকপ্টার ও ৪ টি গাড়িভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে গেছেন আশরাফ গনি। তবে, তাজিকিস্তান সরকার তার বিমান অবতরণ করতে দেয়নি।
গতকাল ভারতের গণমাধ্যম দাবি করে তিনি ওমানে।
এর আগে ১৬ আগস্ট ফেসবুক স্ট্যাটাসে আশরাফ গনি লেখেন, রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছেন। ঐ স্টেটাসটি তিনি তাজিকিস্তানে বসেই লেখেন।