ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনিতে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- একই উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে শামীম হোসেন ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে আলম গাজী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লাগলে ঘেরের কর্মচারী শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে ঘেরের অপর কর্মচারী আলম গাজীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ দুটি উদ্ধার করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102