ads
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুগঞ্জে গরুসহ ২ চোর গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গরুসহ ২ চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার লামাবায়েক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. শফিকুল-(৩২) ও মেহেদী হাসান মুন্না-(২৩)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে।

শুক্রবার বিকেলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে লামাবায়েক এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা জানিয়েছে গরু দুটি তারা নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা থেকে চুরি করেছে। এঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102