ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুলিয়ায় নিখোঁজ সেই অধ্যক্ষের খণ্ডিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় নিখোঁজ কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের (৩৬) খণ্ডিত লাশ উদ্ধার করেছে র‌্যাব। আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বেরন এলাকার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মাটির নিচে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজ শিক্ষক মিন্টু চন্দ্র বর্মণকে হত্যার পর লাশ খণ্ড খণ্ড করে স্কুলের মাঠে পুঁতে ফেলা হয়। আর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা দেওয়া হয় দূরের একটি ডোবায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সব টুকরা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

র‌্যাবের এই মুখপাত্র আরো জানান, র‌্যাব অভিযান চালিয়ে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যাকাণ্ডের মূল হত্যাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধার অভিযান চলছে।

গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হন অধ্যক্ষ মিন্টু। পরে ২২ জুলাই তাঁর ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে টিউশনি করে সংসার চালাতেন এই শিক্ষক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102