ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুলিয়ায় প্রচণ্ড গরমে মারা গেল ২৭ মণের গরুটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

আশুলিয়ায় প্রচণ্ড গরমে ২৭ মণ ওজনের একটি গরু মারা গেছে।

শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ট্রাকের মধ্যেই গরুটির মৃত্যু হয়।

জানা গেছে, মুকুল হোসেন নামের এক ব্যক্তি বৃহস্পতিবার ছয়টি গরু নিয়ে পাবনার সাথিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে টাঙ্গাইলে অনেক যানজট শুরু হয়। বাইপাইল আসতে ১৫ ঘণ্টা লেগে যায়।

বাইপালে এসে তার ২৭ মণের গরুটি গরমে অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। পরে ট্রাকের মধ্যেই মারা যায় গরুটি। এ সময় অসুস্থ হয় আরও পাঁচটি গরু।

গরুর মালিক মুকুল হোসেন বলেন, এলাকায় গরুটার দাম উঠছিল সাড়ে পাঁচ লাখ টাকা। আমি ভালো দামে বেচার আশায় ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই গরুটি মারা গেল। এতে আমার আমার অনেক ক্ষতি হয়ে গেল।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার থেকে সাভারের মহাসড়ক ও শাখা সড়কে তীব্র যানজট ছিল। তার সঙ্গে গরমও ছিল। এতে সাধারণ যাত্রী ও কুরবানির পশুর অনেক কষ্ট হয়েছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ারও খবর পেয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102