ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুলিয়ায় বাড়িতে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ঢাকার অদূরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি বাসায় আগুনে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে, তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ মে) ভোর ৫টার দিকে পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ুনের সেমিপাকা একতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- স্থানীয় জেন্টার পার্ক নামে পোশাক তৈরি কারখানার অপারেটর রেনু বেগম (২৮), স্বামী প্যান্ট কারখানার শ্রমিক আউয়াল ইসলাম (৩৫) ও মেয়ে মাদ্রাসাশিক্ষার্থী আরফিয়া (৯), ঢাকা ইপিজেডের সুইং অপারেটর আদুরী খাতুন (৩০) ও তার স্বামী ঢাকা নতুন ইপিজেডের ফিনিশিং আইরন ম্যান আ. হাকিম (৩৫) এবং জেন্টাল পার্কের টাইম কিপার আফরোজা বেগম (৪০)।

দগ্ধ আদুরী খাতুন জানান, স্বামীসহ তিনি ওই বাসায় সাড়ে ৩ বছর ধরে ভাড়া থাকেন। তাদের একমাত্র ছেলে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর থাকে। সেমিপাকা ওই বাড়িটিতে ১০টা রুমে থাকা সব ভাড়াটিয়াই ওই এলাকার বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কাজ করে। রাতে সবাই বাসায় ঘুমিয়েছিলেন। তিনি রান্নার জন্য ভোরে ঘুম থেকে ওঠেন। এরপর বাথরুমে গেলে তখন বাসায় ফিস্ফোরণের শব্দ শুনতে পান। বাথরুম থেকে বের হতে হতে তিনিও দগ্ধ হন।

কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে গতকাল মঙ্গলবার থেকে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তিনি। সেই গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে তাদের ধারণা।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, সবারই হাত মুখসহ শরীরের অনেককাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102