ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের আবেদনের প্রক্রিয়া চলাকালীন সময়ে তাদের বিদেশে প্রেরণ করার পরিকল্পনাটি বিবেচনা করছে সরকারের মন্ত্রীরা।
বেক্সিট সম্পন্ন হওয়ার পর দেশটিতে আশ্রয় প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এটি বিবেচনা করা হচ্ছে।
আশ্রয় প্রার্থীদের বিদেশে প্রেরণের পরিকল্পনাটি আগামী সপ্তাহে পলিসি পেপারে অন্তর্ভূক্ত করা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
জানা গেছে, অভিবাসীদের ইংলিশ চ্যানেল অতিক্রম করা রুখতে এই পরিকল্পনাটি বিবেচনা করছে সরকার।
ব্রিটেনের হোম সেক্রেটারী প্রীতি প্যাটেল এর আগে বলেছিলেন যুক্তরাজ্য অভিবাসীদের আশ্রায়ান পদ্ধতিটি ভেঙ্গে পড়েছে। ২০২১ সালে ৬৫০ জন অভিবাসী ছোট নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে, যেটি ২০২০ সালের এই সময়ের চেয়ে দ্বিগুন।
এদিকে আশ্রয়প্রার্থীদের বিদেশে প্রেরনের সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেছে বিরোধী লেবার পার্টি সহ বিভিন্ন চ্যারিটি সংগঠন।