ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসন্ন বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রবিবার (৩ এপ্রিল) ফোরামের মহাসচিব ফজলুর রহমান খানের পক্ষ থেকে সাধারণ আসন ও অঞ্চলভিত্তিক প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এবারের নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রার্থী হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ফাহিমা নাসরিন মুন্নি, মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আব্দুল মতিনের নাম ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে অঞ্চলভিত্তিক গ্রুপ (এ) ঢাকা অঞ্চলের জন্য মোহাম্মদ মহসিন মিয়া, ময়মনসিংহ টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলের জন্য আব্দুল বাকী মিয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রাম-নোয়াখালীর জন্য এএসএন বদরুল আনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য এটিএম ফয়েজ উদ্দিন, খুলনা, বরিশাল ও পটুয়াখালীর জন্য মোহাম্মদ এনায়েত হোসেন বাচ্চু, রাজশাহী, যশোর, কুষ্টিয়ার জন্য মোহাম্মদ মাইনুল আহসান, দিনাজপুর, বগুড়া, রংপুর ও পাবনার জন্য শফিকুল ইসলাম টুকুর নাম ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বমোট ১৪টি পদে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনকে ঘিরে এখনও প্রার্থিতার ঘোষণা দেয়নি আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102