ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসন্ন ভর্তি পরীক্ষায় গুচ্ছের বিপক্ষে মত ইবি শিক্ষকদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৪ বার পঠিত

অনি আতিকুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছের পক্ষে অবস্থান নিলে ভর্তি সংক্রান্ত কোনো কাজে অংশ না নেওয়ার ঘোষনাও দিয়েছেন তাঁরা। রোববার দুপুরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীবান্ধব মনে করা হলেও পরীক্ষার পরে আমরা দেখেছি এটি মোটেও শিক্ষার্থীবান্ধব নয়। এতে ভর্তিচ্ছুদের সময় ও আর্থিক হয়রানি বহুগুণে বেশি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো একটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে। সাংস্কৃতিক মননশীলতা কোনভাবেই এখানে তৈরি হবে না। বারংবার মেধাতালিকা প্রকাশ করার পরও প্রতিটি বিভাগেই আসন খালি থাকছে। এতে সেশনজট বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এসকল সমস্যা শর্তেও ইবি প্রশাসন যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয় তবে শিক্ষক সমিতির কোন সদস্য সে ভর্তি কার্যক্রমে অংশ নেবে না।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সময় সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102