ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামিদের সঙ্গে সেলফি তোলা সেই ওসিকে অবশেষে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আসামিদের ছবি ও সেলফি তোলার ঘটনায় পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বিভাগীয় এক আদেশে জেলা পুলিশ লাইন্সে ওই ওসিকে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়। দ্রুত বিচার আইনের মামলার আসামিদের সঙ্গে ওই ওসির ছবি ও সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের তদন্ত শেষে এই ব্যবস্থা নেয়া হলো।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান জানিয়েছেন, ওসি মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুনের কাছে ওসির দায়িত্বভার হস্তান্তরের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

গত ৭ মার্চ বিকেলে বাউফল থানা চত্বরে কয়েকজন আসামি ‘আনন্দ উদযাপন’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেন। এসময় ওসির সঙ্গে আসামিরা ছবি ও সেলফি তোলেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এতে ওসির গুণকীর্তন করা হয়। পরে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলে আমলে নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102