ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামির ডিএনএ টেস্ট করে ফেরার পথে ২ পুলিশসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

ঢাকা থেকে গুরুত্বপূর্ণ মামলার আসামির ডিএনএ পরীক্ষা শেষে জামালপুর ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে নোয়া গাড়ির সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও এক আসামি নিহত হয়েছেন। একই ঘটনায় একজন সাবইন্সপেক্টর, কনস্টেবল, আসামি ও নোয়ার চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল জামালপুরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির নুরুল ইসলাম, কনস্টেবল সোহেল ও আসামি জামালপুর সদরের গজারআটা গ্রামের আবুল হোসেনের ছেলে লালন (২৪)।

আহতরা হলেন— ওই ফাঁড়ির এসআই আজিজুল ইসলাম, অপর আসামি সদর উপজেলার মধ্য রশিদপুরের শাহজাহানের ছেলে আব্দুল লতিফ মামুন ও নোয়া গাড়ির চালক সাইফুল ইসলাম। এসআই আজিজুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, আসামি লতিফকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে মধুপুর থানার তদন্ত ওসি মুরাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুরের গুরুতর মামলার দুই আসামি লালন ও লতিফের ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হয়। নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আজিজুলের নেতৃত্বে দুই পুলিশ কনস্টেবল নুরুল ও সোহেল সঙ্গে ছিলেন। নোয়া মাইক্রো নিয়ে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে মধুপুর উপজেলার গোলাবাড়ি বাজারে (বাসস্ট্যান্ড) পৌঁছলে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক অতিক্রমকালে বিপরীত দিকে থেকে আসা অপর ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ও আসামি লালনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠায়। এসআই আজিজুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। কনস্টেবল সোহেল হাসপাতালে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102