ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামি ছিনতাই: দুর্বলতার ফাঁক-ফোকর দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়ে অস্বীকার করার কিছুই নেই। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই কাণ্ডটি ঘটিয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের শপথ এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দুর্বলতা ছিল। দুর্বলতার ফাঁক-ফোকর দিয়েই এরা বেরিয়ে গেছে। এ দুর্বলতা কে তৈরি করেছিল, কারা এজন্য দায়ী, কারা এই সুযোগ-সুবিধা ওভারলুক করেছে, কিংবা কার গাফিলতি আছে, সেসবের জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট এলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, কাশিমপুর কারাগারে জঙ্গিরা থাকে। এ জঙ্গিদের নিয়ে আপনারা যেমন উদ্বিগ্ন, আমরাও তাদের নিয়ে উদ্বিগ্ন। এখানেও কারো কোন রকম গ্যাপ আছে কি না তাও আমরা খতিয়ে দেখছি। কারো যদি গাফিলতি-দুর্বলতা পাওয়া যায়, সে অনুযায়ী আমরা তাদের বিচারের আওতায় আনব।

প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রথমে খোলা জিপে প্যারেড গ্রাউন্ড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে নবীন কারারক্ষীদের শপথ গ্রহণ, মার্চ পাস্ট, কুচকাওয়াজ এবং আন আর্মড কমব্যাট ও পিটি ডিসপ্লে উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগের) সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হক, মো. জাহাঙ্গীর কবির, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102