ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামি ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

কিশোরগঞ্জের নিকলীতে চুরির মামলায় সন্দেহজনক দুই আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন নিকলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক। সোমবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলা সদরের দরগাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হককে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে থানায়। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে নিকলী সদর ইউনিয়নের দরগাহাটি গ্রামে চুরির মামলায় সন্দেহজনক আসামি শাওন (২২) ও শরিফকে (২৪) ধরতে যায় পুলিশ। এ সময় আসামি ও তাদের স্বজনেরা পুলিশের সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে শাওন এসআই মঞ্জুরুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহমিদ আহম্মেদ চৌধুরী ও বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শাওন, তার বাবা শাহাবদ্দিন ও মাকে গ্রেপ্তার করা করা হয়েছে।

এদিকে, নিকলী থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102