ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসাম-মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি, আরও ঝুঁকিতে সিলেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। দেশটির আসাম ও মেঘালয় রাজ্যে গত দুই দিনের বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে আসাম এবং মেঘালয়ের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে প্রধান নদীগুলোর পানি। এছাড়া অবিরাম বৃষ্টির কারণে দুই রাজ্যের অনেক জায়গায় ভূমিধস হয়েছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩১ জনের।

আসামের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নবগঠিত বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আসামে গত দুই দিনে বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মেঘালয় প্রশাসন গত দুই দিনে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে।

বন্যাকবলিত জেলাগুলোর প্রশাসন সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন না হলে বা কোনো মেডিকেল জরুরি প্রয়োজন না হলে লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে ভারতের এই দুই রাজ্য বাংলাদেশের সিলেট অঞ্চল সংলগ্ন হওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার মানুষজন। সিলেট বিভাগের সব জেলায় বন্যার পানি ঢুকেছে। ডুবে গেছে ঘরবাড়ি। এলাকা ছাড়তে শুরু করেছে নিম্ন আয়ের মানুষজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102