ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসাম সীমান্তে ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতের আসাম রাজ্যের এক বাসিন্দাকে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে।

গত ১২ এপ্রিল আসামের মালেগড় এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার এ নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা ছিল।

বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা জানান, গত ১২ এপ্রিল ২১ বছর বয়সী আইনুল রহমানকে সীমান্তের কাঁটাতারের কাছ থেকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন বাংলাদেশি নাগরিক। আইনুল জঙ্গলে গিয়েছিল কাঠ ও বাঁশ সংগ্রহ করতে। কিন্তু সারাদিনেও সে না ফিরলে তার পরিবার তাকে খুঁজতে যায়। তখন সেখানকার গ্রামবাসী জানায় যে, কিছু বাংলাদেশি এসে আইনুলকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে গেছে। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, এ অভিযোগ নিয়ে তদন্ত চালু করা হয়েছে।

তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102