ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আসুন সরকার পতনে ঐক্যবদ্ধভাবে লড়াই করি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত
ফখরুল

সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্প্রসারন
শনিবার (৬ মার্চ) সকালে, ডিআরইউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় একথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র যেটা আমাদের আত্মা, সেই আত্মাকে তারা ধ্বংস করে দিয়েছে। এরা শুধু নিজেদের ক্ষমতা, দাম্ভিকতা ও দুর্নীতি করে বিত্ত তৈরি করে গোটা জাতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই লড়াই করি এবং সেই লড়াইয়ের মাধ্যমে দেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনি। এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনি।’

তিনি আরো বলেন, ‘ভয়ংকর একটি শক্তি সরকারের পেছনে থেকে প্রতিবাদী কণ্ঠগুলোকে ভয়াবহ নির্যাতন করছে। শুধু সরকারের সমালোচনা করায় কত মানুষকে ধরে নিয়ে গেছে, তার হিসাব নেই।’

মির্জা ফখরুল আরো জানান, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম কোথায় ছিলো না। আরেকজন কর্মকর্তা হায়ার করে চার্জশিটে তার নাম দেয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে বিএনপিকে লড়াই করতে হচ্ছে। সাত শতাধিক নেতাকে গুম করা হয়েছে। ৩৫ লাখ মামলা মোকাবিলা করতে হচ্ছে। ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102