ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আড়াই হাজার বছর আগের ‘তাওরাত’ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

তুরস্কে প্রায় আড়াই হাজার বছর আগের একটি ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ ‘তাওরাত’ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ চোরাচালানকারীদের কাছ থেকে এ গ্রন্থ উদ্ধার করেছে।

পার্সটুডের খবরে বলা হয়, তুরস্কের উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশের পুলিশ এ বিষয়ে জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে। এমন খবর পেয়ে তারা ওই চক্রকে ধরতে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দু’টি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি গাড়ি থেকে প্রায় ২,৫০০ বছর আগের ঐশী গ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৯ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল। ঐতিহাসিক এই ঐশী গ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচ জনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ।

হজরত মূসা (আ.)-এর ওপর তাওরাত নাজিল হয়েছিল। বনি ইসরাইল জাতির মধ্যে এই তাওরাতের বাণী প্রচারণ করেন তিনি। তবে ইহুদি পুরোহিতরা পরবর্তীতে এই ঐশী গ্রন্থের বাণীকে পরিবর্তন করে ফেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102