ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে; ৩১শে ডিসেম্বর পর্যন্ত এ সময় বাড়ছে বলে সংবাদ সম্মেলনে জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ আজ। শেষ মুহূর্তে রিটার্ন জমা দিতে অনেকেই ছুটেছেন কর অফিসগুলোতে। সোমবার অফিসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। কর কার্যালয়ের চত্বর পেরিয়ে করদাতাদের ভিড় গিয়ে ঠেকে রাস্তায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সেবা পাওয়ার অনিশ্চয়তায় অনেকেই ফিরে গেছেন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায়। এমন অবস্থা বিবেচনা করে ৩১শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাডিয়েছে এনবিআর।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এই কথা সাংবাদিকদের জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এদিকে, সকালে জাতীয় আয়কর দিবসের আলোচনায়, করদাতাদের হয়রানি বন্ধে কল সেন্টার স্থাপনের কথা জানান এনবিআর চেয়ারম্যান। নিজ দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান, সেবার মানসিকতা নিয়ে কাজ করার।

তিনি বলেন, করদাতাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলেই কর আহরণ বাড়বে। পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে রিটার্ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102