ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ. লীগের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চলমান আন্দোলন জাতি ও ভবিষ্যত প্রজন্ম রক্ষার জন্য।

শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

সমাবেশে ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এ সময় তিনি ফের সরকারকে পদত্যাগের আহ্বান জানান। দাবি জানান, তত্ত্বাবধায়ক সরকারের। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বলেও জানান তিনি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ একে একে আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছে।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও ৩ ঘণ্টা আগেই বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুরু হয় কর্মসূচি। যেখানে স্লোগানে স্লোগানে সম্মেলনস্থল মুখরিত করে রেখেছেন নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে গতকালেই বরিশাল পৌঁছান বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে বরিশাল বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। বাস, ভাড়ায়চালিত মাইক্রোবাস, স্পিডবোট, তিন চাকার যান ও ভোলা থেকে বরিশালমুখী কোনো লঞ্চ চলছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102