ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ.লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসলে বিএনপি মেনে নেবে: গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার পঠিত

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার হলে কাকে পুরস্কৃত করবে, কাকে প্রধানমন্ত্রী করবে- তা ঠিক করবে জনগণ। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাকি তারেক রহমান, নাকি অন্য কেউ হবে- এটা ঠিক করবে জনগণ। জনগণ যদি আপনাকেও প্রধানমন্ত্রী হিসেবে বসায় আমরা মেনে নেব। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এজন্য সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে।

রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাসাসের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল প্রমুখ।

বিগত ওয়ান ইলেভেনে জিয়া পরিবারের বিরুদ্ধে নানা দুর্নীতির আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভাড়া বাসায় থাকেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির ঠিকানা কোথায়? কিন্তু ওয়ান ইলেভেনে কত আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছিল। তা এমনভাবে গণমাধ্যম প্রকাশ করেছিল মানুষও তখন অনেকটা বিশ্বাস করেছিল। আস্তে আস্তে মানুষের মন থেকে তা কেটে গেছে, তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি। সেই তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ডাক দিয়েছেন।

১৯৭১ সালে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য ৩০ লাখ মানুষ শহিদ হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেদিন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই গণতন্ত্রকে গুম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন মারা যাইনি। এবার গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধের ডাক দিয়েছেন তারেক রহমান, তার ডাকে সাড়া দিয়ে এবার যুদ্ধে জয়লাভ করেই মরতে চাই।

বিএনপি জিয়াউর রহমানের হাতে গড়া দল উল্লেখ করে গয়েশ্বর বলেন, সেই দলের কর্মী হয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ নেই। কারণ এই দলে জবাবদিহিতা রয়েছে। আমি বিশ্বাস করি, জিয়ার দল জিয়ার মতোই হবে। জিয়ার দেশ জিয়ার মতোই হবে। আওয়ামী লীগ যা করে বিএনপি তা করবে না বলেও প্রতিশ্রুতি দেন গয়েশ্বর চন্দ্র রায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102