ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ.লীগ নেতারা সম্পদ কানাডায় নিয়ে বেগমপাড়া তৈরি করছে: মঈন খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৮৪ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের নেতারা দেশের সম্পদ কানাডায় নিয়ে বেগমপাড়া তৈরি করছে। সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা জমা রাখছে তারা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে মুন্নু সিটি এলাকায় ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, স্বাধীনতার দ্বিতীয় প্রতিপাদ্য বিষয় ছিলো দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বাধীনতা। আমরা জানতাম পাকিস্তানের ২২ পরিবার সমস্ত সম্পদ লুন্ঠন করেছে আর আজকের বাংলাদেশে ২২০ পরিবার দেশের সম্পদ লুন্ঠন করেছে।

আওয়ামী লীগ গণতন্ত্রকে ভয় পায় মন্তব্য করে এ বিএনপি নেতা বলেন, এই সরকারের সৎ সাহস নাই। সাহস থাকলে তারা পদত্যাগ করত। জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিত। তারা মুখে বলে বাংলাদেশে উন্নয়ন করেছে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে। তবে ভয় পায় কেন তারা? মূলত তারা ভয় পায় গণতন্ত্রকে অন্য কিছুতে তারা ভয় পায় না।

মঈন খান বলেন, বাংলাদেশ যে উদ্দেশ্যে তৈরি হয়ে ছিলো তা ব্যর্থ হয়ে গেছে। ১৯৭২-১৯৭৫ সালে ছিলো লিখিত বাকশাল আর এখন হলো তার চেয়ে বেশি। সংসদে ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করেছিলো। পৃথিবীর ইতিহাসে দেখেছি গণতন্ত্রকে হত্যা করে সামরিক সরকার আর বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে একটি রাজনৈতিক দল তার নাম হল আওয়ামী লীগ।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুস সালাম আজাদ,সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো,জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ খান, অ্যাডভোকেট জামিলুর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102